সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান,গত ৭ আগস্ট দুপুরে জোবায়ের হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। এ ব্যাপারে ওই দিন রাতেই শিশুটির বাবা সাদুল্লাপুর থানায় একটি জিডি করেন।
তিনি আরও জানান,বুধবার দুপুরে বাড়ির পাশে পুকুর পাড়ের একটি গর্তের মধ্যে নিখোঁজ জোবায়েরের লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি বলেন,নিহতের হাত ও মাথায় জখমের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা শিশুটিকে হত্যার পর লাশ গর্তের ভেতরে ফেলে রেখেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এপিএইচ/
আরও পড়ুন:
মাওয়া-কাওড়াকান্দি-মঙ্গলমাঝির ঘাটে লঞ্চ - সিবোট চলাচল বন্ধ