রাবিতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের ভিত্তিপ্রস্তর স্থাপন

মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের উত্তর-পশ্চিম পাশে এই স্মৃতিফলকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।

প্রায় ৬১ লাখ টাকা ব্যয়ে এ ফলকের কাজ আগামী শহীদ বুদ্ধিজীবী দিবসের আগেই সম্পন্ন হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক মো. মশিহুর রহমান, কলেজ পরিদর্শক অধ্যাপক বিধান চন্দ্র দাস, প্রধান প্রকৌশলী অধ্যাপক সিরাজুম মুনির, বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক ডা. মো. তবিবুর রহমান শেখসহ স্মৃতিফলক নির্মাণ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

/টিএন/

আরও পড়ুন: ‘আমাকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে তারাই শহীদ হলেন’