ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

হাতকড়াঅস্ত্র ও গুলিসহ আন্ত:জেলা ডাকাত দলের সদস্য মোবারক মিয়াকে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের ইসলামাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপক কুমার সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মোবারক মিয়া দলবল নিয়ে ঢাকা সিলেট মহাসড়কের ইসলামাবাদ এলাকায় যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় মোবারক মিয়াকে একটি পাইপগান,দুই রাউন্ড গুলি, দুইটি ছোরা, দুইটি বল্লম, একটি হাইবোল্টের টর্চ লাইটসহ গ্রেফতার করা হয়। অভিযান চলাকালে মোবারকের অন্য সহযোগীরা পালিয়ে যায়। এ ঘটনায় মোবারকের বিরুদ্ধে সরাইল থানায় মামলার প্রস্তুতি চলছে।
মোবারকের বিরুদ্ধে সরাইল থানায় ডাকাতির ঘটনায় আরও কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপক কুমার সাহা।
আরও পড়তে পারেন: সাড়ে চার ঘণ্টা পর সিলেটে ট্রেন চলাচল শুরু

/এমএসএম/