বৃহস্পতিবার দুপুরে রংপুর টাউন হলে জেলা ও মহানগর জাসদের প্রতিনিধি সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
নাজমুল হক বলেন, হাসানুল হক ইনুর নায়কোচিত মনোভাব, সেচ্ছাচারিতা এবং ভুল রাজনীতির করণে জাসদ দুভাগ হয়েছে।
জাসদ বিভক্ত হয়ে ইনু ও শিরিন আখতারের নেতৃত্বে একাংশ এবং শরীফ নুরুল আম্বিয়া, মঈন উদ্দিন উদ্দিন খান বাদল ও নাজমুল হক প্রধানের নেতৃত্বে অপর অংশ চলছে। যদিও রংপুরে জাসদ নেতা কর্মীরা বিভক্তির পর কোনও অংশে যোগ দেননি। তবে আজ আম্বিয়া-বাদল ও প্রধান অংশের প্রতিনিধি সম্মেলন আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করেন।
প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দেন- দলের সভাপতি (একাংশ) শরীফ নুরল আম্বিয়া, কার্যকরী সভাপতি মঈন উদ্দিন খান বাদল, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, রংপুর জেলা জাসদ নেতা মাসুদ নবী মুন্না, রফিকুল ইসলাম মুকুল অ্যাডভোকেট ছাব্বির আহাম্মেদ, গৌতম রায় প্রমুখ।
জামায়াতকে সঙ্গে নিয়ে ঐক্য হতে পারেনা উল্লেখ করে নাজমুল হক প্রধান বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জাতীয় ঐক্যের আহ্বান ভাওতাবাজি ও জনগণের দৃষ্টি অন্যদিকে সরানোর অপচেষ্টা ছাড়া কিছুই না।
তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতীয় ঐক্যের ডাকে গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছিলো, যার পরিসমাপ্তি হয় মুক্তিযুদ্ধে। তখনও জামায়াত এর বিরোধিতা করেছিলো।
সভায় শরীফ নুরল আম্বিয়া বলেন, একক নেতৃত্ব প্রতিষ্ঠার স্বপ্নে ইনু দলকে ভেঙ্গেছেন। কিন্তু দলের নেতা কর্মীরা তার সিদ্ধান্ত গ্রহণ করেননি।
মঈন উদ্দিন খান বাদল বলেন, রংপুরে দলের নেতা কর্মীদের মধ্যে যে গণজাগরণ দেখা যাচ্ছে তাতে কারও সেচ্ছাচারিতার কাছে এভাবে দল জিম্মি থাকতে পারেনা।
/এসএনএইচ/