জঙ্গি প্রতিরোধে ওলামাদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

আলেমদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন মাদ্রাসা প্রধান ও বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা ও পুলিশ প্রশাসন কর্তারা। সভায় জঙ্গিবাদ ইস্যুতে ওলামাদের সরব থাকার আহ্বান জানিয়ে বলা হয়ইসলামের নামে মানুষ কোনটা ভুল করছে, আর কোনটা সঠিক সেটা ধরার দায়িত্ব আলেম ওলামাদের।
বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধে মাদ্রাসা প্রধান ও ওলামায়ে কেরামের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন। জেলার ৬৫টি মাদ্রাসার প্রধান এতে যোগ দেন।
সভায় জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা বলেনইসলামের নামে মানুষ কোনটা ভুল করছে সেটা তুলে ধরার দায়িত্ব আলেম ওলামাদের। কারণ আলেম ওলামারাই ইসলাম সম্পর্কে বেশি জ্ঞান রাখেন। আলেমরা সমাজের সবস্থানে যোগাযোগ করতে পারেন। শিক্ষার্থী ও অভিভাবকদের  সঙ্গেও আলেম ওলামাদের যোগাযোগ থাকে। তাই আলেম সমাজকেই সকলকে বুঝানোর দায়িত্ব পালন করতে হবে। তাদেরকে সচেতন করতে হবে।
জেলা পুলিশ সুপার মঈনুল হক বলেনপ্রায়শই জিহাদের অপব্যাখ্যা দেওয়া হয়। জঙ্গিবাদ সৃষ্টিতে এটাও একটা কারণ। আলেম ওলামাদের এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।  সবাইকে মনে রাখতে দেশটা আমার আপনার সবার। সবাই ভাল থাকলে আমরাও ভাল থাকবো। 

নারায়ণগঞ্জ জেলা টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হাকিম মুহাম্মদ আবদুল হাইয়ের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আজমঅতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন আরা বেগমনারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাসজেলা শিক্ষা অফিসার আব্দুস সামাদসদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার চৌধুরী,  আড়াইহাজার উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কামাল হোসেনজেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোস্তাফিজুর রহমানজেলা প্রশাসনের সহকারী কমিশনার ইমরুল হাসাননারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ প্রমুখ।

 /এমএসএম/