নগরীর আলেকান্দা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেচ্ছা আফরোজ, জেলা প্রশাসক ড.গাজী সাইফুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন ভুলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান হাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) কাজী হোসনে আরা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুন্নেচ্ছা আফরোজ প্রমুখ।
জেলা প্রশাসক ড. গাজী সাইফুজ্জামান বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ২০০১টি ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। সকল ডিজিটাল ল্যাবের নাম দেওয়া হয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব।
এপিএইচ/
আরও পড়ুন:
হাসপাতালে শাহ আহমদ শফী
হোটেল ব্যবসায় মন্দা: ঝুঁকিতে ২ হাজার কোটি টাকার বিনিয়োগ!