রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
মিজানউদ্দিন বলেন, শোকদিবসের শোককে শক্তিতে রূপান্তর করে বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করবো।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।
এদিকে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে থেকে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি শোক র্যালি বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট, হল, বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এ র্যালিতে অংশ নেয়।
/এসএনএইচ/