বঙ্গবন্ধুকে নিয়ে রচিত কবিতা ও গান অবলম্বন করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে তিনদিনের আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ আর্ট ক্যাম্পের আয়োজন করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে গত শুক্রবার থেকে এ আর্ট ক্যাম্প শুরু হয়। রবিবার ছিলো ক্যাম্পের শেষ দিন।
এই ক্যাম্পে বাংলাদেশের খ্যাতনামা চারুশিল্পী নাসিম আহমেদ নাদভী, মোহাম্মদ ইব্রাহিম, অলকেশ ঘোষ, সমর মজুমদার, রেজাউন নবী, নিখিল চন্দ্র দাস, মোহাম্মদ আলপ্তগীন তুষার, অভিজিৎ চৌধুরী, শাহজান আহমেদ বিকাশ, দুলাল চন্দ্র গাইন, আবু কালাম শামসুদ্দিন, মো. হুমায়ুন কবির, জয়ন্ত সরকার জন, মো. সোহেল আহমেদ, রাসেল কান্তি দাস, আফিয়া আবিদা সুলতানা (অরণি), তাহমিনা হাফিজ লিসা, খন্দকার রেজাউল হাশেম ও রেজাউল করিম রবিন অংশ নেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের উপ-পরিচালক খোন্দকার রেজাউল হাসেম বলেন, নতুন প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুকে তুলে ধরতে এ আর্ট ক্যাম্পের আয়োজন করা। বঙ্গবন্ধুকে নিয়ে রচিত কবিতা ও গানকে চিত্রকর্মের থিম হিসেবে দেওয়া হয়েছে। আশা করছি এ শিল্পকর্ম নতুন প্রজম্মের মধ্যে প্রেরণা সৃষ্টি করবে।
চারুশিল্পী নাসিম আহমেদ নাদভী বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে অনেক কাজ করা যায়। এ কাজের কোনও শেষ নেই। তাকে নিয়ে রচিত কবিতার ওপর চিত্রকর্ম এই প্রথম। এখানে অনেক দিন ধরে আসব আসব করে আসা হয়নি। এখানে এসে বঙ্গবন্ধুর কাছে মাফ চেয়েছি। বঙ্গবন্ধুর সমাধিসৌধ সম্পর্কে ধারণা ছিলো, কিন্তু ব্যাপ্তি নিয়ে ধারণা ছিলো না। বঙ্গবন্ধুকে এখানে দাফন করায় সারা বিশ্বের মানুষের কাছেই এ গ্রামটি পরম শ্রদ্ধার বস্তুতে পরিণত হয়েছে।
গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ বলেন, বাংলাদেশ শিল্পকলা একডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী টুঙ্গিপাড়ায় এ আর্ট ক্যাম্পের আয়োজন করেছেন। আর্ট ক্যাম্পে অংশ নেওয়া দেশের খ্যাতিমান চারুশিল্পীদের শিল্পকর্ম ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ ও গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির শোক দিবসের অনুষ্ঠানস্থল শেখ ফজলুল হক মণি স্মৃতি অডিটোরিয়ামে প্রদর্শন করা হবে।
- ভুল বানানে ভরা ১৫ আগস্টের ব্যানার, পোস্টার ও তোরণ
- ১৫ আগস্ট জন্মদিনের কর্মসূচি বাতিল করলেন খালেদা জিয়া
/এমও/