জামালপুরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাতি মামলার আসামি নিহত

জামালপুরজামালপুরের মাদারগঞ্জ থানায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাতি মামলার এক আসামি নিহত হয়েছেন। এসময় এক উপ-পরিদর্শকসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিহত শামীম আহমেদ ফকির (২৭) মাদারগঞ্জ থানার ১নং চরপাকেরদহ ইউনিয়নের টেঘুড়িয়ার ফকিরপাড়া গ্রামের লাল মাহমুদ ফকিরের ছেলে। তার নামে ডাকাতিসহ ১৪টি মামলা ছিল।
সোমবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে। জামালপুরের সহকারী পুলিশ সুপার শরিফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বাংলা ট্রিবিউনকে জানান, ‘রাতে শামীমকে ধরতে তার বাড়িতে অভিযানে যায় পুলিশ। এসময় শামীম পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এতে এসআই রাজ্জাকসহ চার পুলিশ সদস্য আহত হন। পুলিশ পাল্টাগুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন শামীম।’

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

/এনএস/এসএ/