গোয়ালন্দে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

বজ্রপাতজেলার গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন ছোটভাকলা ইউনিয়নের নলডুবি গ্রামের ওয়াজুদ্দিন মণ্ডলের ছেলে লাল মিয়া, মৃত জামাল শেখের ছেলে আবু বক্কার সেখ ও টাঙ্গাইল জেলার অজ্ঞাত এক কৃষক।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,মঙ্গলবার বিকেলে ওই ৩ কৃষক ক্ষেতে চাষাবাদের কাজ করছিলেন। তখন আকাশে বিকট শব্দে বিদ্যুত চমকালে তারা মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
/এমএসএম/