মঙ্গলবার বিকেলে ওই দু’টি উপজেলায় সার্ভার স্টেশন পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এই আশ্বাস দেন । স্থগিত ইউপিগুলোতে শিগগির নির্বাচনি তফসিল ঘোষণা করা হবে বলে জানান তিনি।
জাবেদ আলী বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেবে কমিশন। এজন্য তিনি সবার সহযোগিতা চান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।
বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, পরশুরাম পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল করিম বাদল, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাহেদা আক্তার, পরশুরাম থানার ওসি আবুল কাশেম চৌধুরী, মির্জানগর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু ও বক্সমাহমুদ ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল মনি।
এর আগে মঙ্গলবার সকালে ফুলগাজীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধে সমাবেশ ও মানববন্ধনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জাবেদ আলী বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সমাজ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ দূর করতে হবে।
এছাড়া সাবিহা খাতুন ফাউন্ডেশন মাধ্যমিক স্কুল মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন ।
আরও পড়তে পারেন: বঙ্গবন্ধুকে ছোট করতে ১৫ আগস্ট ফুর্তি করেন খালেদা
/এমএসএম/
ু