মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, কচুয়া উপজেলা যুবদলের সহ-সভাপতি দেলোয়ার হোসেন দুলাল কারাবন্দি অবস্থায় মারা যাওয়ার ঘটনার প্রতিবাদে ২০১৩ সালের ১৯ অক্টোবর শনিবার উপজেলা বিএনপি সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। এদিন উপজেলার ঘাগড়া এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে ৬৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৪/২০১৩। এ মামলায় সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনসহ ২১জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। অবশ্য মামলার অন্য আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে আছেন।
/এমএনএইচ/