আজ বৃহস্পতিবার পাবনার বিশেষ জজ আদালতের বিচারক মো.লিয়াকত আলী মোল্লা এই রায় প্রদান করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, কলেজের বিভিন্ন ফান্ডের টাকা আত্মসাৎ ও গুরুত্বপূর্ণ কাগজ গায়েব করার দায়ে ২০১৩ সালের ৩ নভেম্বর দুদকে একটি অভিযোগ দায়ের করা হয় তার বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশন পাবনা সমন্বিত অফিসের উপসহকারী পরিচালক মনিরুল ইসলাম তদন্ত করে২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। শুনানিও স্বাক্ষ্যগ্রহণ শেষে ৪০৮ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক অধ্যক্ষ আব্দুল মান্নান খানকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৭ লাখ ১০ হাজার ৪৫১ টাকা জরিমানা এবং দণ্ডবিধির ২০১ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আদালতে রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান খান এজলাসে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট আব্দুর রহিম এবং আসামি পক্ষে অ্যাডভোকেট আব্দুল হামিদ মামলা পরিচালনা করেন।
/এমএসএম/