শুক্রবার বিকেলে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ।
তিনি জানান, শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি পিকআপ ভ্যানে (ঢাকা মেট্রো ন-১৮-৭৭১১) করে গোদাগাড়ীর সুলতানগঞ্জ-মাধবপুর রাস্তা দিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিল আটক ওই দুই ব্যক্তি। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পিকআপ ভ্যানটি আটক করে তল্লাশি করা হয়। এক পর্যায়ে পিকআপের ভেতর এক কেজি হেরোইন উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
/এসএনএইচ/