কালীগঞ্জ থানার এএসআই ডলি রানী জানান, বারবাজার ক্যাম্পের আইসি এসআই নজরুল ইসলাম অভিযান চালিয়ে স্থানীয় বাসস্ট্যান্ডের বিপ্লবের মুদি দোকানের সামনে থেকে ১০ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর কবীর নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। জাহাঙ্গীর ঝিনাইদহ কাঞ্চননগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
অপরদিকে পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করে। তারা হচ্ছেন ফয়লা কুটিপাড়া গ্রামের চিত্ত রঞ্জন সাহার ছেলে সুব্রত সাহা, মঙ্গলপৈতা গ্রামের আবু সিদ্দিকের ছেলে বিপুল হোসেন, মহিষাহাটি গ্রামের মাসুদ রানার মেয়ে স্বপ্না বেগম ও স্ত্রী মনজুয়ারা ওরফে শাহানাজ বেগম।
কালীগঞ্জ থানার অফিসার-ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, পুলিশ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত ৪ জনসহ ৫ ব্যক্তিকে গ্রেফতার করেছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
/এমএসএম/