আটক মাদক পাচারকরীরা হলেন- মো. সাইদুর (২৬) এবং মো. শাহিন মিয়া (২৩)।
র্যাব-৭ এর মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক চন্দন দেবনাথ জানান, র্যাবের স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিমের নেতৃত্বে একটি দল নগরীর ফেনী পয়েন্ট এলাকায় মহাসড়কে কুমিল্লা থেকে আগত একটি কাভার্ড ভ্যানকে সিগনাল দেন। কিন্তু চালক সিগনাল উপেক্ষা করে পালানোর চেষ্টা করে। তখন র্যাব সদস্যরা কাভার্ড ভ্যানটিকে ধাওয়া করে হোটেল আমন্ত্রণের সামনে গিয়ে ধরে ফেলে। পরে তল্লাশি করে ৮৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৪৭ হাজার টাকা।
তিনি আরও বলেন, এ সময় ফেনসিডিল বহনকারী দুই জনকে হাতেনাতে আটক করে আকবারশাহ থানায় হস্তান্তর করা হয়।
/এসএনএইচ/