সদর থানার ওসি ইউনুচ আলী এই তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে টরকী বাতাকান্দি গ্রামে শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল ও গুলিভর্তি ম্যাগাজিন ও ৩টি কার্তুজ উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসাদুল্লাহ টরকী গ্রামের লোকমান বেপারীর ছেলে। তিনি হোসেন মীরধা হত্যাকাণ্ড ও ডাকাতিসহ এক ডজন মামলার আসামি।
আরও পড়ুন- ফরিদপুরে টর্নেডোর আঘাতে জুট মিল ধসে ৫ কর্মীর মৃত্যু, আহত শতাধিক
/এফএস/