শেরপুরে যুবকের লাশ উদ্ধার

শেরপুরজেলার নালিতাবাড়ী উপজেলায় নোবেল আহমেদ (৩২) নামে এক মাদকাসক্ত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার খাদ্য গুদাম প্রাঙ্গণ থেকে লাশটি উদ্ধার করা হয়। নোবেল পৌর শহরের ছিটপাড়া এলাকার আবদুর রহমানের ছেলে।
পুলিশ  জানায়, সকালে কয়েকজন শ্রমিক পৌর শহরের খাদ্য গুদাম প্রাঙ্গণে নোবেলের  লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নালিতাবাড়ী থানার উপ পরিদর্শক  (এসআই)  হারুন অর রশিদ বলেন, নোবেল মাদকাসক্ত ছিল। মাদক নিতে গিয়েই তার মৃত্যু হয়েছে বলে  ধারনা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।
এপিএইচ/
আরও পড়ুন:
ভারতীয় বিশেষজ্ঞদের অভিমত: সেদেশে অরণ্যের এত কাছে কিছুতেই অনুমতি পেতো না রামপালের মতো প্রকল্প