গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী আটক

আটকগোপালঞ্জে মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম বাটুল শেখকে (৪০) গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ। সোমবার ভোরে শহরের বেদগ্রাম এলাকা থেকে তাকে  আটক করা হয়। এসময় তার কাছ থেকে দুশো পিস ইয়াবা ট্যাবলেট ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, গোপান সূত্রে খবর পেয়ে পুলিশ মাদক উদ্ধারের জন্য বেদগ্রাম এলাকায় গেলে বাটুল শেখ টের পেয়ে চায়নিজ কুড়াল দিয়ে তাদের ওপর হামলা চালান। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে শর্টগান দিয়ে বাটুল শেখের পায়ে গুলি করে।  এতে সে আহত হয়।  তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  অভিযানে  পুলিশ তার কাছ থেকে দুশো পিস ইয়াবা ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করে।
বাটুল শেখ গোপালগঞ্জ শহরের বেদগ্রামের ওসমান শেখের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
/এমএসএম/