নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে,দীর্ঘদিন যাবত পারিবারিক বিষয় নিয়ে এলাকার একাধিক ব্যক্তির সাথে হাজেরা খাতুনের মামলা সংক্রান্ত বিরোধ চলছিল। নিহতের ছেলে মিলন জানান,রবিবার রাত ১০টার সময় তার মা খাওয়া দাওয়া শেষে ঘুমাতে যান। এরপর থেকে তার মা নিখোঁজ হন। সোমবার দুপুর ১২টার দিকে তাদের বাড়ির দক্ষিণ দিকের বাঁশঝাড়ের নিচে লাশ পড়ে থাকার খবর দেয় এলাকাবাসী। সেখানে তার মায়ের পায়ের সেন্ডেল দেখে লাশের পরিচয় নিশ্চিত হন।
শ্রীপুর থানার এসআই আব্দুস সাত্তার জানান,লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে কাপড় চোপড় পোড়া ছিল। কোনও আঘাতের চিহ্ন না থাকলেও পুরো শরীর ছিল কালো ছাই বর্ণের। ময়না তদন্ত ছাড়া মৃত্যুর কারণ নিশ্চিত বলা যাবে না। শ্রীপুর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান,এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
এপিএইচ/
আরও পড়ুন: