নিহতরা হলেন আনোয়ার গাজী (৫৫) ও তার পুত্র আমিনুর ইসলাম (১৬)।
এলাকাবাসী জানায়, গত কয়েকদিনের টানাবৃষ্টিতে কালিগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামের বেশিরভাগ এলাকা পানিতে ডুবে রয়েছে। বৃহস্পতিবার ভোরে বাড়িতে ঘুমন্ত অবস্থায় আমিনুরকে বিষধর সাপে দংশন করে। পরে তাকে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করেন।
এর দুই দিন আগে তার পিতা আনোয়ার গাজীরও একইভাবে মুত্যু হয়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা ওসি লস্কর জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
/এমএসএম/