বৃহস্পতিবার সকালে শৈলকুপা উপজেলার মাদলা আশ্রয় কেন্দ্রের একটি পকুর থেকে আমিমুল ইসলামের (৬) মৃতদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে হাকিমপুর ইউনিয়ন পরিষদ সদস্য শরিফুল ইসলাম জানান, সম্প্রতি মাদলা আশ্রয় কেন্দ্রে মামা হবিবর রহমানের বাড়িতে বেড়াতে আসে আমিমুল ইসলাম। সকালে বাড়ি থেকে বের হয় সে। অনেক খোঁজাখুঁজির পর আশ্রয় কেন্দ্রের একটি পুকুরে তার মৃতদেহ পাওয়া যায়।
অপদিকে, কালীগঞ্জ উপজেলার বুজিডাঙ্গা মুন্দিয়া গ্রামে ডোবার পানিতে ডুবে সাজ্জাদ হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে, কালীগঞ্জে সাপের কামড়ে ঘুমন্ত অবস্থায় সায়েম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার শিমলা-রোকনপুর ইউনিয়নের পাতিবিলা গ্রামের নিজ বাড়িতে শিশুটি মারা যায়। তার বাবা মালেশিয়া প্রবাসী মনিরুল ইসলাম।
জানা যায়, রাতে শিশুটি তার মায়ের সাথে ঘুমিয়ে ছিল। ঘুমন্ত অবস্থায় একটি সাপ শিশুটিকে কামড় দেয়। এতে সে ছটফট করতে থাকে। পরে পরিবারের সদস্যরা সাপটিকে মশারির মধ্যে দেখতে পেয়ে সেটিকে পিটিয়ে মারে। এর কিছুক্ষণ পর শিশুটিও মারা যায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সাপে কেটে ও পানিতে ডুবে দুই শিশুর অপমৃত্যু হয়েছে।
/এমএসএম/