কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আটককুমিল্লায় নাশকতার মামলায় ওমর ফারুক সুমন নামে বিএনপি সমর্থিত সাবেক এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার হাজতখোলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই উপজেলার ভুলুইন উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং কিসমত ছুলুন্ডা গ্রামের মৃত আলী আকবর মাস্টারের ছেলে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওমর ফারুকের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে ৩টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে।’

/এসএনএইচ/