কেন্দুয়ায় ধরাছোয়াঁর বাইরে আফাজ হত্যা মামলার আসামিরা

নেত্রকোনানেত্রকোনার কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলায় নিহত আফাজ উদ্দিন হত্যা মামলার আসামিরা এখনও ধরাছোয়াঁর বাইরে। প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ আসামিদের গ্রেফতার করছে না বলে  নিহতের পরিবারের অভিযোগ।

মামলা সূত্রে জানা গেছে, আসামি আরশ মিয়ার বাবা কুদরত আলী দীর্ঘদিন আগে নিহত আফাজ উদ্দিনের কাছে একটি জমি বিক্রি করেন। কিন্তু কুদ্রত আলীর মৃত্যু পর তার ছেলে ও সহযোগীরা আফাজ উদ্দিনের সম্পত্তি বেদখল দিতে পায়তারা করে। পরে আরশ মিয়া ও তার লোকজন পরিকল্পিত ভাবে আফাজ উদ্দিনের বাড়িতে হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের হামলায় আফাজ উদ্দিন,তার স্ত্রী মনোয়ারা খাতুন ও ছেলের বউ অজিদা বেগম আহত হয়। তাদের মধ্যে গুরুতর অবস্থায় আফাজ উদ্দিনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

পরে নিহতের পরিবার সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করতে চাইলে পুলিশ এ ব্যাপারে একটি (ইউডি) মামলা গ্রহণ করে। কিন্তু নিহতের পরিবার প্রশাসনের ভূমিকায় সন্তুষ্ট হতে পারেনি। গত ২২ জুন নিহতের ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে আরশ মিয়াসহ তার ১১ জন সহযোগীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। আদালত মামলাটি আমলে নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেয়। পরে পুলিশ মামলাটি আমলে নেয়। কিন্তু নিহতের পরিবারের অভিযোগ পুলিশ মামলাটি আমলে নেওয়ার পরও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না।

এ ব্যপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামলাটি আদালতের নির্দেশনা অনুযায়ী তদন্ত চলছে, অভিযোগের সত্যতা জানার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

/এসএনএইচ/