মংলাবন্দরে নৌযান ধর্মঘট পঞ্চম দিনে গড়ালো

মংলায় ধর্মঘটমংলা বন্দরে নৌযান ধর্মঘট আজ শনিবার পঞ্চম দিনে গড়িয়েছে। আজও সেখানে পণ্যের উঠানামা বন্ধ রয়েছে।
বেতন-ভাতা বৃদ্ধি, কর্মস্থলে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের ক্ষতিরপূরণ পুনর্নির্ধারণ, নদীর নাব্যতা রক্ষা ও নৌপথে সন্ত্রাসী-ডাকাতি বন্ধের দাবিতে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে।  
বন্দরে বর্তমানে পদ্মা সেতুর নির্মাণ কাজে ব্যবহৃত পাথর, পাইলিং সীটসহ গম, সার, ক্লিংকার ও কয়লাবাহী জাহাজ অবস্থান করছে। কয়েকদিনের  টানা ধর্মঘটে স্থবির হয়ে পড়েছে এখানকার কার্যক্রম। প্রতিদিন বড় অংকের লোকসান গুনতে হচ্ছে বন্দর ব্যবহারকারীদের।
নৌশ্রমিক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ওয়েজুল ইসলাম বুলবুল বলেন, বৃহস্পতিবার মালিকপক্ষের সাথে বৈঠক হলেও তা ফলপ্রসু হয়নি।  মালিকপক্ষের কাছ থেকে আর কোনও বৈঠক কিংবা সমঝোতার প্রস্তাব পাওয়া যায়নি। যতক্ষণ পর্যন্ত শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধিসহ ৪ দফা দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ এ ধর্মঘট অব্যাহত থাকবে।
/ এমএসএম/