আগের দিন (শুক্রবার) বিকেল ছয়টায় পদ্মায় পানি প্রবাহের মাত্রা ছিল ১৮ দশমিক ৩১ সেন্টিমিটার। সেই হিসেবে ১৮ ঘন্টায় পদ্মায় পানি বেড়েছে ৮ সেন্টিমিটার।
এদিকে ফারাক্কার বাঁধ খুলে দেওয়ার কারণে আশঙ্কাজনক হারে পানি বাড়তে শুরু করায় রাজশাহীর নিম্নাঞ্চলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এরই মধ্যে রাজশাহীর পবা, মাঝচর, চার খানপুর, খিদিরপুর, বাঘার চর আতারপুর, চর লক্ষীপুর, চর নারায়ণপুরসহ ১৫টি চর ডুবে গেছে পানিতে। এসব এলাকায় বানভাসি মানুষ দুর্ভোগে পড়েছে।
মঙ্গলবার সকাল ছয়টা থেকে শুক্রবার দুপুর দুইটা পর্যন্ত রাজশাহীতে পদ্মায় পানি বৃদ্ধি পায় সব মিলিয়ে ৪৫ সেন্টিমিটার।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, এখন বর্ষা কাল। সেই হিসেবে পদ্মায় স্বাভাবিক হারেই পানি বাড়ছে। তবে মাঝে কয়েকদিন পানি কমে গিয়েছিল। বর্ষাকালে এমনটি হতেই পারে। ফারাক্কার গেট ছেড়ে দেওয়ার কারণেও পানি বাড়তে পারে। এ নিয়ে আশঙ্কার কিছু নেই।
আরও পড়তে পারেন: কুষ্টিয়ায় বন্যা পরিস্থিতির অবনতি, বেড়েই চলছে পদ্মার পানি
/এমএসএম/