বিদ্যুতের তারে জড়িয়ে বুলবুল আহমেদ (২৪) নামে এক কৃষক নিহত ও আহত হয়েছেন আরও দুজন।
আহতরা হলেন, নিহত বুলবুলের ছোট বোন রোকসানা আকতার (১৭) ও পিতা অছিমুদ্দিন (৫৫)। বর্তমানে তারা দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটেছে নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে।
স্থানীয়রা জানায়, বুলবুল তার আমন ক্ষেতে সেচযন্ত্রের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে চিৎকার দেন।
এসময় তার বোন রোকসানা ও বাবা অছিমুদ্দিন মিলে বুলবুলকে ধরে টানাটানি করলে তিন জনই বিদ্যুতের তারে আটকে যান। লোকজন ছুটে গিয়ে বাবা ও বোনকে উদ্ধার করলেও ঘটনাস্থলে বুলবুলের মৃত্যু হয়।এ অবস্থায় স্থানীয়রা তাকে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ওয়াজিবউল্লাহ বিপ্লব জানান,রাত আটটার দিকে বুলবুল আহমেদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
নীলফামারী সদর থানার ওসি বাবুল আকতার ও টুপামারী ইউনিয়নের চেয়ারম্যান মজিরত ফকির শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এপিএইচ/
আরও পড়ুন:
তামিমের দুই সহযোগীও শনাক্ত!- ত্রিশালের জেএমবি সদস্যই খোঁজ দিয়েছিল জঙ্গি তামিম চৌধুরীর
- জঙ্গির বুকে একে ২২ রাইফেল
- পরের জঙ্গি অভিযানের নাম হবে বাংলায়: মনিরুল