ধর্মঘট শেষে বরিশালে লঞ্চ চলাচল স্বাভাবিক

বরিশালনৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘটে পাঁচ দিন অচল থাকার পরে রবিবার সকাল থেকে প্রাণ ফিরে পেয়েছে বরিশাল নৌ-বন্দর। আন্দোলনকারীরা ধর্মঘট প্রত্যাহার করায় সকাল থেকে ভোলা, মেহেন্দীগঞ্জসহ আভ্যন্তরীণ রুটের লঞ্চগুলো যাত্রী নিয়ে চলাচল শুরু করেছে।

তবে ধর্মঘট শেষে লঞ্চ চলাচল স্বাভাবিক হওয়ার প্রথম দিনে যাত্রীদের উপস্থিতি অনেকটাই কম ছিল।

সময়ের সঙ্গে সঙ্গে যাত্রীদের চাপ বাড়বে বলে আশা প্রকাশ করেছেন মালিক ও শ্রমিকরা।

এদিকে বাড়তি পুলিশের উপস্থিতিতে রবিবার সকালে ঢাকা থেকে পারাবত, সুন্দরবন কোম্পানিসহ ৩ টি লঞ্চ বরিশাল এসেছে।

এ লঞ্চগুলো যাত্রী নিয়ে রাতে যথা সময়ে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুন- 

৫ এপ্রিল বাড়ি ছাড়ে তামিমের সহযোগী জঙ্গি রাব্বী

কল্যাণপুর থেকে পাইকপাড়া: জঙ্গিবিরোধী অভিযানে নতুন মাত্রা

/এফএস/