গৃহবধূর ফেসবুকে আপত্তিকর ছবি, প্রভাষক আটক

আটকসাতক্ষীরায় এক গৃহবধূর ফেসবুক ম্যাসেনজারে আপত্তিকর ছবি পাঠানোর অভিযোগে এক প্রভাষককে আটক করেছে পুলিশ। তার নাম আলমগীর হোসেন (৫০)।
তিনি সাতক্ষীরা শহরের নারকেলতলা এলাকার প্রিন্সিপাল আব্দুস সোবহানের ছেলে এবং শহীদ স্মৃতি কলেজের প্রভাষক। 

রবিবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের নারকেলতলার একটি মটরসাইকেল শো-রুমে আলমগীর হোসেন বসে থাকা অবস্থায় গৃহবধূ এসে হঠাৎ তাকে মারধর শুরু করেন। পরে পুলিশ ওই প্রভাষককে আটক করে থানায় নিয়ে যায়।

 পুলিশ সূত্রে জানা যায়, আটক আলমগীর হোসেন ওই গৃহবধূর ফেসবুকে বিভিন্ন সময় আপত্তিকর মন্তব্য করে আসছিলেন। সম্প্রতি ওই গৃহবধূর ফেসবুক ম্যাসেনজারে আপত্তিকর ছবি পাঠান।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্যা গভীর রাতে বাংলা ট্রিবিউনকে আলমগীর হোসেনের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
/এমএসএম/