স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ শহরের মুসলিম কোয়ার্টার এলাকার ফারুক মিয়ার মুদির দোকানে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় দোকানে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুন দ্রুত দোকানের পাশে থাকা একটি গুদামসহ আরও দু’টি ঘরে ছড়িয়ে পড়ে। পরে সেগুলোও পুড়ে যায়। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দোকানের মালিক ফারুক মিয়া জানান, পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে রবিবার দোকানে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল উঠিয়েছিলাম। এছাড়াও দোকানে আরও ১৫ লক্ষাধিক টাকার মালামাল ছিল আগে থেকে। সবই পুড়ে ছাই হয়ে গেছে।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আফসার উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি মুদি দোকানসহ তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
/এমএসএম/