সমঝোতা বৈঠক শেষে উত্তরাঞ্চল ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন ও রাজশাহী বিভাগীয় পেট্রোল পাম্প ওনার্স অ্যাসেসিয়েশনের পক্ষ থেকে ধর্মঘট প্রত্যাহরের ঘোষণা দেন উত্তরাঞ্চল ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ শাহজাহান সিরাজ।
বৈঠকে শুক্রবার বিকেলে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের পাশে সিরাজগঞ্জের তাড়াশের খালকুলায় নবনির্মিত নর্থ-বেঙ্গল পেট্রোল পাম্প উদ্বোধন নিয়ে ট্যাংকলরি মালিক-শ্রমিকদের সঙ্গে তাড়াশের নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের কয়েক নেতার বিরোধেরও শান্তিপূর্ণ সমাধান হয়।
সমঝোতা বৈঠকে জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য গাজী ম.ম.আমজাদ হোসেন মিলন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দন, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আজাদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামিম আলম, সার্কেল এএসপি আবুল হাসনাত, তাড়াশ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার কর্মকার, তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান খান, বাঘাবাড়ি বিপিসির মেঘনা পেট্রোলিয়াম কোম্পানির সহকারী মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, রাজশাহী অঞ্চলের সভাপতি মিজানুর রহমান রতন, উত্তরাঞ্চল ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক রমজান আলী, নওগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুজ্জামান আলম ও চেয়ারম্যান আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সমঝোতা বৈঠকে সাংসদ গাজী ম.ম.আমজাদ হোসেন মিলন বলেন, নর্থ-বেঙ্গল পেট্রোল পাম্প উদ্বোধনী অনুষ্ঠানের দাওয়াতপত্রে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে যাদের নাম লেখা হয়েছিল, তাদের অনেকেই ওই অনুষ্ঠানের বিষয়ে অবগত ছিলেন না। তারপরও ঘটনার জন্য তাড়াশবাসির পক্ষ থেকে তিনি দুঃখ প্রকাশ করছেন।
উত্তরাঞ্চল ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহজাহান সিরাজ নর্থ-বেঙ্গল পেট্রোল পাম্প আগামীতে উদ্বোধনের জন্য সাংসদসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সহযোগিতা কামনা করেন।
তাড়াশ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হক সমঝোতা বৈঠকে বলেন, ট্যাংকলরি মালিক-শ্রমিকদের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বিরোধের মূলে ছিল সমন্বয়হীনতা। ঘটনার বিষয়ে সাংসদ গাজী ম.ম.আমজাদ হোসেন মিলন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার কর্মকার ও আমাকে অভিযুক্ত করে যে বক্তব্য দিয়েছেন দুঃখজনক।
গত শনিবার এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল।
/এমএসএম/