আগ্নেয়াস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতদল ৮ ভরি স্বর্ণালঙ্কার, ১৫ হাজার টাকা, একটি ক্যামেরা ও মোবাইল ফোন নিয়ে যায়। এ সময় ডাকাতের মারধরে গৃহকর্ত্রী সেলিনা বেগম আহত হন। তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও খোরশেদ আলমের পরিবারের সদস্যরা জানান, সোমবার ভোররাতে মুখোশধারী সশস্ত্র ৮-১০ জনের ডাকাতদল পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে পড়ে। পরিবারের এক সদস্য বাইরে যাওয়ায় ওই সময় ঘরের পেছনের দরজা খোলা ছিল। এ সুযোগে ডাকাতদল ঘরের ভেতরে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমিরার চাবি নিয়ে ৮ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১৫ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। ডাকাতদের কাছে আগ্নোয়াস্ত্র ছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় মামলা হয়েছে।
/এমএসএম/