পাসপোর্ট অফিসের ১১ দালালকে কারাদণ্ড


ঝিনাইদহ পাসপোর্ট অফিসের আটক দালালেরাঝিনাইদহ শহরের চাকলাপাড়া সংলগ্ন পাসপোর্ট অফিসে র‌্যাব অভিযান চালিয়ে ১১ দালালকে আটক করেছে। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১মাস করে কারাদণ্ড দিয়েছেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম জানান,  সোমবার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব অভিযান চালিয়ে ১১ দালালকে আটক করে। বিকাল ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ঘটনাস্থলে এসে সবাই নিজেদের অন্যায় স্বীকার করায় প্রত্যেককে ১মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলো জিল্লুর রহমান, জয়দেব শাহা, স্বপন হোসেন, লাল চাঁদ, সজল আহম্মেদ, আনোয়ার হোসেন, শামসুল ইসলাম, টনি কুণ্ডু, তাজুল ইসলাম, আরিফুল ইসলাম ও সাধন বিশ্বাস। এ সময় র‌্যাবের মেজর মুনির আহম্মেদ উপস্থিত ছিলেন।  
/এমএসএম/