শ্রীপুর পৌরসভার গিলার চালা গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে আব্দুল আউয়ালকে ভ্রাম্যমাণ আদালত ১২ হাজার ৫শ’ টাকা জরিমানা করেন। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চলে।
শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম রেজা আদালত পরিচালনা করেন।
তিনি জানান, গাজীপুর ও ভালুকা অঞ্চলের তিতাসের গ্যাসের কর্মকর্তারা আগে থেকেই মাইকিং করে অবৈধ সংযোগে সাধারণকে নিরুৎসাহিত করে আসছিলেন। এলাকায় গিয়ে দেখা গেছে, অবৈধ সংযোগধারীদের অনেকে অভিযানের আগে নিজেরাই সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। অনেককে আবার বাড়িতে পাওয়া যায়নি। তাদের সংযোগ দেওয়া পাইপ উঠিয়ে আনা হয়েছে। এমন ১০ কিলোমিটার এলাকার পাইপ উঠানো হয়েছে।
আদালত পরিচালনার সময় গাজীপুর জেলা পুলিশ, আনসার ও তিতাস গ্যাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/এমএসএম/