বাচামারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ শিক্ষক ও ছাত্রীকে মারধরের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকতাসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে।’
কয়েকজন শিক্ষক ও বিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাচামারা উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ বেলা পৌনে এগারোটার দিকে ৬ষ্ঠ শ্রেণির ‘খ’ শাখা সামাজিক বিজ্ঞান শাখার ক্লাস নিচ্ছিলেন। এ সময় বাচামারা গ্রামের আব্দুর রহিমের ছেলে মো. রফিকুল ইসলামের নেতৃত্বে রবিউল ইসলাম ও মাসুদ রানাসহ বেশ কয়েকজন ওই শিক্ষককে শ্রেণিকক্ষ থেকে বের করে লাঠি দিয়ে মারতে থাকে। এ সময় তারা অষ্টম শ্রেণির এক ছাত্রীকেও মারধর করে।
দৌলতপুর থানার এসআই হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তবে এখনও কেউ অভিযোগ দাখিল না করায় আইনগত ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। অভিযোগ পেলেই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
/এসএনএইচ/