চুয়াডাঙ্গায় অজ্ঞাত যুবকের গলিত লাশ উদ্ধার

চুয়াডাঙ্গাজেলার দামুড়হুদা উপজেলার বিঞ্চুপুর ব্রিজের নিচ থেকে অজ্ঞাত (৩২) এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ৩টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ দুপুরে উপজেলার বিঞ্চুপুর গ্রামে মাঠের ব্রিজের নিচে কৃষকেরা অর্ধগলিত যুবকের লাশ দেখে দামুড়হুদা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ওই যুবককে  অপহরণ করে এনে বিঞ্চুপুর ব্রিজের নিচে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের পরনে কালো প্যান্ট ও কালো রঙয়ের জামা রয়েছে।
/এমএসএম/