পুলিশ জানায়, সোমবার রাতে ফেনী সদর উপজেলার ফাজিলপুরে আব্দুল মুন্সী ঘাট এলাকায় নদীর পাশে নিয়ে ভাগিনা মনছুরুলকে গলাকেটে হত্যা করে নুরুল আলম। সকালে নদীর পাশে ঝোঁপের ভেতর থেকে মনছুরুলের লাশ উদ্ধার করে স্থানীয় বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে ময়নাতদন্তের জন্য লাশ ফেনী আধুনিক সদর হাসপাতালে পাঠায় পুলিশ।
দুপুরে ঘাতক মামা নুরুল আলমকে গ্রেফতার করে পুলিশ। নুরুল আলম একই এলাকার আলী আহমদ সওদাগর বাড়ীর মফিজুর রহমানের ছেলে। বাবা মারা যাওয়ার পর থেকে মনছুরুল তার নানার বাড়িতে বসবাস করে আসছিল।
ফেনী পুলিশ সুপার রেজাউল হক মঙ্গলবার দুপুরে এ নিয়ে এক সংবাদ সন্মেলন করেন।
অপরদিকে, একই দিন সকালে ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের এলনা পাথর এলাকা থেকে এক দিনমজুরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
ছাগলনাইয়া থানার এসআই আবদুর রহিম বলেন, নিহতের পরিচয় পাওয়া যায়নি।
/এমএসএম/