আহত রোগীদের স্বজন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে কোটাচাঁদপুর থেকে একটি ইজিবাইক কালীগঞ্জে যাচ্ছিল। ঘিঘাটি নামক স্থানে পৌঁছলে একই দিক থেকে আসা দ্রুতগামী একটি বাস পেছন থেকে ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা ৮ যাত্রী আহত হয়। আহতরা হলো, সদর উপজেলার খামারাইল গ্রামের মসলেম উদ্দীনের স্ত্রী রাহেলা (৫৫), একই গ্রামের মহিউদ্দীনের স্ত্রী ভানুয়ারা (৩৫), আবু শরিফের স্ত্রী ফিরোজা (৫৫), নজরুল ইসলামের স্ত্রী পারুল (৪৫), কালীগঞ্জের নরদহি গ্রামের জব্বার আলীর স্ত্রী আফরোজা (২২), একই গ্রামের আজগর আলীর স্ত্রী চম্পা (৪০), পারখিদ্দা গ্রামের রুবেলের স্ত্রী আমেনা (১৯), ভাটপাড়া গ্রামের বীরেন্দ্রনাথের ছেলে স্বপন (৫০)।
কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই ইমরাল আলম জানান, তিনি দুর্ঘটনার খবর শুনে পুলিশ পাঠিয়েছেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান জানান, দুর্ঘটনায় ৮ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
/এমএসএম/