২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগ দুইটির কার্যক্রম চালু হবে বলে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, পুরকৌশল অনুষদের আওতায় বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট এবং যন্ত্রকৌশল অনুষদের আওতায় ম্যাটারিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থাকবে। প্রথম বছর বিভাগ দুইটিতে ৩০ জন করে ৬০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
এছাড়া ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ভর্তির বিজ্ঞপ্তিতে বিভাগ দুইটিতে ছাত্র-ছাত্রী ভর্তির বিষয়টি অন্তর্ভূক্ত থাকবে। এ নিয়ে স্নাতক পর্যায়ে রুয়েটের বিভাগের সংখ্যা দাঁড়ালো ১৪টিতে।
/এমএসএম/