মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে ওই এলাকার কয়েক শ’ নারী পুরুষ অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন কাঁচেরকোল ইউনিয়নের চেয়ারম্যন অ্যাড. সালাহ উদ্দিন জোয়ার্দ্দার মামুন, স্থানীয় মুক্তিযোদ্ধা ফজলে এলাহী মিয়া, লিয়াকত আলী, আমির কাজী, রোজদার আলী, আলাউদ্দিন মিয়া, আবু বক্কর, নিখোঁজ ইউনুস আলীর ভাই আলতাফ হোসেন মিয়া, রবিউল ইসলাম প্রমুখ।
ইউনুস আলীকে মুক্তিযোদ্ধা দাবি করে বক্তারা বলেন, গত ২৪ আগস্ট রাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিত্তিদেবী রাজনগর গ্রাম থেকে তাকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে সাদা পোশাকে তুলে নিয়ে যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। বক্তারা ইউনুস আলীকে ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
ইউনুস আলী কাঁচেরকোল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন বলে জানিয়েছেন কাঁচেরকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যন অ্যাড. সালাহ উদ্দিন জোয়ার্দ্দার মামুন।
/এমএসএম/