২০ মণ মাছ ভারতে পাচারকালে পিকআপ ভ্যান আটক

উদ্ধার হওয়া মাছভারতে পাচারকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার দৌলতপুর সীমান্ত থেকে ২০ মণ মাছসহ একটি পিকআপ ভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আজ বুধবার (৩১ আগস্ট) সকালে এসব মাছ আটক করা হয়।

আটককৃত মাছের মধ্যে শিং, চিংড়ি, রুই-কাতলসহ বিভিন্ন কার্প জাতীয় মাছ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া ১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহ্ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের কাছে খবর আসে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের মজলিশপুর এলাকা থেকে বিপুল পরিমাণ মাছ ভর্তি একটি পিক আপ ভ্যান ভারতে পাচারের উদ্দেশ্যে কসবা দৌলতপুর সীমান্ত এলাকায় যাচ্ছিল। এমন খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে মাছ ভর্তি পিকআপ ভ্যানটি আটক করেন। পরে ব্রাহ্মণবাড়িয়া বিজিবি ট্রানজিট ক্যাম্পে এনে নিলামের মাধ্যমে ১৭ লাখ টাকায় এসব মাছ বিক্রি করা হয়। বিজিবি জানায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

আরও পড়ুন- 

হোটেলে নাস্তা করতে গিয়েই ধরা খেলো ওবায়দুল
প্রাণভিক্ষার সিদ্ধান্ত জানাতে সময় চেয়েছেন মীর কাসেম

/এফএস/