হাবিপ্রবিতে সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স চালুর সিদ্ধান্ত

হাবিপ্রবিহাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের অধীনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা শাখার সহকারী পরিচালক মমিনুল ইসলাম জানান, গত ২৯ আগস্ট উপাচার্য প্রফেসর রুহুল আমিনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪২তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ওই সভায় গম গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল হাকিমকে কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ থেকে এবং মসলা গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা আলাউদ্দিন খানকে উদ্যানতত্ত্ব বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি দেওয়ান সিদ্ধান্তসহ বিভিন্ন একাডেমিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আরও পড়ুন- 

হোটেলে নাস্তা করতে গিয়েই ধরা খেলো ওবায়দুল
প্রাণভিক্ষার সিদ্ধান্ত জানাতে সময় চেয়েছেন মীর কাসেম

/এফএস/