ঈদের পর ১৮ সেপ্টেম্বর খুলবে খুবি

খুলনা বিশ্ববিদ্যালয়পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ছুটি ঘোষণা করা হয়েছে। ঈদের ছুটি শেষে আগামী ১৮ সেপ্টেম্বর যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু হবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভার সিদ্ধান্ত মোতাবেক ঈদ-উল আযহা উপলক্ষে আগামী ১০ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। এ কারণে আবাসিক হলসমূহে অবস্থানকারী শিক্ষার্থীদের ১০ সেপ্টেম্বর বিকেল ৫ টার মধ্যে হল ত্যাগ করার জন্য বলা হয়েছে। পবিত্র ঈদ-উল আযহা শেষে ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ হলে প্রবেশ করতে পারবে।

তবে সরকারি অফিস খোলা থাকাকালীন বিশেষ প্রয়োজনে উপাচার্যের কার্যালয় ও রেজিস্ট্রার কার্যালয়ের প্রশাসন শাখা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে।

এছাড়াও অত্যাবশ্যকীয় সেবাসমূহ (যেমন-পানি, বিদ্যুৎ, টেলিফোন, নিরাপত্তা, মেডিক্যাল ও পরিবহন ইত্যাদি) চালু থাকবে।

রেজিস্ট্রার অফিস থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন-

বয়স নয়, পশু জবাইয়ের ক্ষেত্রে সক্ষমতা বিবেচনার দাবি আলেমদের

দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যাননি বিএনপির বেশিরভাগ নেতা

/এফএস/