বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী উজ্জল পরিবহনের একটি যাত্রীবাহী বাস সল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভুট্টাবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার মারা যান।
এ ঘটনায় আহত হন অন্তত ৩৫ জন। আহতদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। নিহত ব্যক্তির লাশ টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন-
বয়স নয়, পশু জবাইয়ের ক্ষেত্রে সক্ষমতা বিবেচনার দাবি আলেমদের
দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যাননি বিএনপির বেশিরভাগ নেতা
/এফএস/