জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ পুলিশ নিয়ে রাতে অভিযান চালান। এসময় ইয়াংছা এলাকা থেকে পাথর পাচারকালে ৪টি ট্রাক জব্দ করা হয়। তবে ট্রাকের লেবার, ড্রাইভার ও হেলপাররা পালিয়ে যায়।
অপরদিকে আলীকদম সেনা জোনের অভিযানে লামার মিরিঞ্জা এলাকা থেকে পাথর বোঝাই একটি ট্রাক জব্দ করা হয়।
আলীকদম সেনা জোনের (টুআইসি) মেজর মোস্তাফিজুর রহমান বলেন, নিয়মিত টহল বাহিনী অভিযান চালিয়ে লামার মিরিঞ্জা এলাকা থেকে ১টি পাথর বোঝাই ট্রাক জব্দ করেছে। সেটি জোনে রাখা আছে।
জেলার লামা উপজেলায় ফাইতং, আজিজনগরসহ বিভিন্ন এলাকার ঝিড়ি থেকে পাথর উত্তোলনের পাশাপাশি পাহাড় কেটে বিস্ফোরণ ঘটিয়ে বোল্ডার পাথর উত্তোলন করে পাচারকারীরা। ফলে নষ্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। নষ্ট হচ্ছে পানির উৎস। গ্রীষ্ম মৌসুমে পানির তীব্র সঙ্কট দেখা দেয় এসব এলাকায়।
লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ বলেন, পরিবেশ ধ্বংস করে পাথর আহরণ ও পাচারের সুযোগ দেওয়া হবে না। তবে পাথর পাচার বন্ধে বন বিভাগ ও পুলিশের আন্তরিক সহযোগিতা দরকার।
/এমএসএম/