চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্থানীয় বাতিসা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম টিপু ও তার বিদ্রোহী প্রার্থী গোলাম মোস্তফা বিপ্লবের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। শুক্রবার রাতে টিপুর কর্মীরা বাজারে আড্ডা দেওয়ার সময় বিপ্লবের কর্মীরা হামলা চালায়। তাদের গুলি ও চাপাতির আঘাতে রানা ও বছির নামের দুইজন গুরুতর আহত হন। আহত রানাকে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও জানান, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া নিরাপত্তার জ ন্য এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’
/এসএনএইচ/