টাঙ্গাইলে গণধোলাইয়ের শিকার পুলিশ সদস্য বরখাস্ত

বরখাস্তটাঙ্গাইলের মধুপুরে ছাত্রী নিবাসে অসামাজিক কাজে লিপ্ত হওয়ার অভিযোগে এএসআই মাহমুদুল হাসানকে সামায়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে তিনি এলাকার লোকজনের কাছে গণধোলাইয়ের শিকার হন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পৌর এলাকার একটি ছাত্রী নিবাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, মধুপুর থানার এএসআই  মাহমুদুল হাসান নিয়মিত পুলিশী এবং সাদা পোশাকে পৌর এলাকার একটি ছাত্রী নিবাসে এসে অসামাজিক কাজে লিপ্ত হতেন। স্থানীয়রা নানাভাবে বাঁধা দিয়েও তার এধরনের কাজ বন্ধ করতে পারেনি। ঘটনার দিন রাত ৯টার দিকে পুলিশী দায়িত্ব পালনকালে রাস্তার পাশে পুলিশ ভ্যান রেখে এএসআই  মাহমুদুল ওই ছাত্রী নিবাসে যায়। এ সময় এলাকার ছাত্র জনতা তাকে আটক করে। এতে ক্ষিপ্ত হয়ে তিনি হুমকি ধামকি দিলে উত্তেজিত ছাত্র-জনতা তাকে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে পুলিশ জনতার রোষ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

টাঙ্গাইল জেলা পুলিশ পুলিশ সুপার মাহবুব আলম  বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অভিযুক্ত এএসআইকে পুলিশ লাইনে ক্লোজ করে নিয়ে আসা হয়েছে এবং সাময়িক বরখাস্ত করা হয়েছে। ইতিমধ্যে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে।’

/এসএনএইচ/