দামুড়হুদা থানার ওসি আবু জিহাদ মো. ফকরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলো, উপজেলার শিবনগর গ্রামের মতিয়ার রহমানের ছেলে এবং নাটুদহ মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মামুন (১২) ও একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে এবং শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র তামিম (১০)। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে আতিয়ার রহমান, মামুন ও তার চাচাতো ভাই তামিমসহ ৫/৬ জন পার্শ্ববর্তী মেন্দার বিলে মাছ ধরতে যায়। এসময় বজ্রপাত হলে মামুন, তামিম ও আতিয়ার গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মামুন ও তামিমের মৃত্যু হয়। আহত আতিয়ার রহমানকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
/এমও/আপ-এসএনএইচ/