আজ শনিবার বেলা ১১টার ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনস্ উচ্চ বিদ্যালয়য়ের ড্রিলশেড মিলনায়তনে জঙ্গিবাদ বিরোধী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘ধর্মের নামে অপব্যাখা দিয়ে শিক্ষার্থীদের জঙ্গিবাদে সম্পৃক্ত করা হয়েছে। ভবিষৎ ধর্মের নামে এ সন্ত্রাস ও জঙ্গিবাদের দিকে যেন কেউ ঝুঁকে না পরে এ জন্য তিনি বিদ্যালয়ের অভিভাবক এবং শিক্ষার্থী সচেতন হতে হবে।’
পুলিশ লাইনস্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার রাজন কুমার দাস। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-
আলিশান বাড়িতে সপরিবারেই থাকতো জঙ্গি মুরাদ
রূপনগর জঙ্গি আস্তানা থেকে জিহাদি বই, পিস্তল, গুলির খোসা, ছুরি জব্দ
/এফএস/