এস এম মাহফুজুল হক নুরুজ্জামান বলেন, কোরবানির ঈদে মানুষ যাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারেন তার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত আছে। দৌলতদিয়ার চারটি ঘাটই ঢাকা রেঞ্জের আওতায়। হঠাৎ ফারাক্কা বাঁধ ছেড়ে দেবার কারণে পদ্মা নদীতে প্রচণ্ড স্রোতে ঘাট বারবার ভাঙ্গছে।মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ঘাট মেরামতের কাজ চলছে। আমার বিশ্বাস, ঈদের আগেই ঘাট ঠিক হবে।
তিনি এসময় দৌলতদিয়ায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ফেরিঘাট পরিদর্শন করেন। বিআইডব্লিইটিসি ও বিআইডব্লিইটিএ’সহ সংশ্লিষ্ট বিভাগের সবাইকে সঙ্গে নিয়ে ঘাট সংস্কারের কথা জানান।
এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মির্জা আবুল কালাম আজাদ, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যাবস্থাপক মো. শফিকুল ইসলাম, বিআইডব্লিউটিএ উপ সহকারী প্রকৌশলী মো. শাহ আলম।
পরে রাজবাড়ী সার্কিট হাইজে ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে রাজবাড়ী পুলিশ প্রশাসন।
বিকেলে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নে পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন করেন তিনি।
/এমপি/